বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

ঢাকার আশুলিয়ায় হত্যা-অপহরণসহ  মামলার ৯ আসামি গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার সেলিম রেজা
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার তিন আসামিসহ ৯জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রীজন ভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আশুলিয়ার ভাদাইল এলাকার আবুল কালাম শেখের ছেলে শেখ মো. উজ্জ্বল (৪০), ডেন্ডাবর এলাকার মৃত আ. রবের ছেলে মো. রুহুল আমিন (৫৮), সাভারের আমিনবাজারের ছালেহপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুয়েল রানা (৩৩), আশুলিয়ার আড়াগাঁও এলাকার মৃত হাজী আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮)।

এছাড়া অপহরণ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার পাটগাতি এলাকার মৃত মালেক তালুকদারের ছেলে মো. মামুন তালুকদার (৩৭) ও রংপুরের কাউনিয়া থানার চন্ডিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. সোহেল রানা (৩০)।

এছাড়াও অন্যান্য মামলার আসামিরা হলেন, আশুলিয়ার জামগড়ার মালেক সুপার মার্কেটের হাজী আব্দুল মালেক ভূইয়ার ছেলে মো. শাহাব উদ্দিন (৩৫), লালমনিরহাট জেলা সদরের চর কুলারগাট গ্রামের আমির হামজা মুন্সির ছেলে মো. আসাদুল (৩৩) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পূর্ব সিটকি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আসিফ (২৮)। তাদের মধ্যে দুইজনকে রিমান্ড শেষে গ্রেপ্তারদের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ অন্যান্য মামলায় আরও চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে আরও দুই আসামিকে তাদের সঙ্গে আদালতে পাঠানো হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102