শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন

সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সাভারের বক্তারপুর ও বেদে পল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে সাভার আর্মি ক্যাম্পের টহল দল। শনিবার (রাত আনুমানিক ১টা) নিয়মিত রাত্রিকালীন টহলের সময় বক্তারপুর এলাকায় এক ব্যক্তিকে হেরোইন সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তি বিকাশ রাজবংশী (২২), পিতা: মহেশ রাজবংশী, বাড়ি মাঝিপাড়া, সাভার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বেদে পল্লী এলাকার সাব্বির (২৫) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করে আসছে।
এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিকভাবে বেদে পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সাব্বির পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক দুইজনকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102