1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর সরকারি খাস জমি জবরদখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‎কাশিমপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত । ‎ কাশিমপুরে মাদক উদ্ধার নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উদ্ধার বেশি, মামলায় দেখানো কম; স্বচ্ছতা নিয়ে উঠছে নানা অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী বুধবার রাত প্রায় ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কারাগার সূত্রে জানা গেছে, আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের ৯ মে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় পর্যায়ক্রমে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি।

আইভীর আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে থাকা সব মামলায় আদালত জামিন মঞ্জুর করায় কারামুক্তির আর কোনো আইনি বাধা ছিল না। আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে গ্রেপ্তারের পর থেকে ২০২৬ সালের ৩ জুন মুক্তি পাওয়া পর্যন্ত তিনি প্রায় ১ বছর ২৫ দিন (মোট প্রায় ৩৯০ দিন) কারাবন্দি ছিলেন।

বিষয়টি কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।