1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ আইনজীবী এ. পি. পি. আল আমিন হোসেন

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন তরুণ আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. আল আমিন হোসেন। দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে এলাকার যুবসমাজ ও নতুন ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট আল আমিন হোসেন ছাত্ররাজনীতির মাধ্যমে সক্রিয়ভাবে পথচলা শুরু করেন। তিনি বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে গাজীপুর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
পেশাগত জীবনে তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক অডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাজীপুর জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একজন এপিপি (অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনীতি ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের কার্যক্রমে সহযোগিতা এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, বাড়িয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্য, বিভিন্ন নাগরিক সমস্যা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। এমন প্রেক্ষাপটে অনেকেই নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন। তাদের মতে, শিক্ষিত, তরুণ ও জনসম্পৃক্ত নেতৃত্ব হিসেবে অ্যাডভোকেট আল আমিন হোসেন ইউনিয়নের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বিশেষ করে যুবসমাজের একটি বড় অংশ তাকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। স্থানীয় তরুণদের ভাষ্য, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউনিয়ন গঠন, কর্মসংস্থানমুখী উদ্যোগ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং জনসেবামূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।
এ বিষয়ে অ্যাডভোকেট আল আমিন হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে বাড়িয়া ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসছি। জনগণ যদি আমাকে দায়িত্ব পালনের সুযোগ দেয়, তাহলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে চেয়ারম্যান পদে আলোচিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট আল আমিন হোসেন অন্যতম। বিশেষ করে যুবসমাজ ও সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।