মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার

তালতলীতে প্রবাসীর স্ত্রী ও টাকা নিয়ে যুবকের লাপাত্তা

হায়দার হাওলাদার নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদার নিজস্ব প্রতিবেদক

 বরগুনার তালতলীতে ২ সন্তানের জননী সৌদি আরব প্রবাসী মোক্তাদিনের স্ত্রী মিলি বেগম (৩২) কে নিয়ে বড়বগী ইউনিয়নের তুলাতলী এলাকার হালিম মেকারের ছেলে শহিদুল ইসলাম (২৮) পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী (জিনবুনিয়া) এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানা গেছে, হালিম মেকারের ছেলে শহিদুল এবং মিলি পরকীয়া সম্পর্কে জরিয়ে পরে। গত ২২ জুন মিলি তালতলী বাজারে যাবার কথা বলে শশুড় বাড়ি (জিনবুনিয়া) থেকে বের হয় এবং শহিদুলের সাথে পালিয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার সময়ে নগদ টাকা ও তাহার স্বামীর দেওয়া গহনা-গাটি নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারে শহিদুল নামক পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে মিলি। মিলি এবং প্রবাসী মোক্তাদিনের পারিবারিকভাবে বিয়ে হয় এবং তাদের সাড়ে ৪ বছর বয়সী এক ছেলে এবং ৯ বছর বয়সী একটা মেয়ে রয়েছে।

এবিষয়ে মিলির বড় মেয়ে মাহি (৯) বলেন, আমার মা ওই ছেলের সাথে প্রেম করত এবং তার কথা মতো আমাদের মারত। ছেলে মাহিন (৪) বলেন, আমার মাকে ফিরিয়ে দেন। আমি মাকে চাই।

এদিকে মিলির শাশুড়ী বলেন, একটা ছেলের সাথে কথা বলত। ওই ছেলের সাথে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। এদিকে শহিদুলের বাবা হালিম মেকার বলেন, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে “দেখি কিভাবে সমাধান করা যায়। আমি বর্তমানে তাদের খোঁজে এসেছি। এদিকে মিলির পরিবারের সদস্যরা জানায়, এটা আমরাও মেনে নিতে পারছিনা। ওখান থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি।

সৌদি প্রবাসী মোক্তাদিন বলেন, আমি ভালবেসে আমার স্ত্রীর নামে একাউন্ট করেছি। গত ৫ বছরের বিভিন্ন সময়ে আমি ১০ লাখ টাকার উপরে তার একাউন্টে জমি কেনার জন্য জমা করেছি এবং ২২ জুন বাড়ি থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে শহিদুলের সাথে উধাও হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, আমার কাছে এব্যাপারে কেউ আসেনি। আসলে ব্যবস্থা নিব।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102