1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন ‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া

৩১ জুলাইয়ের পর বাংলাদেশিরা ইতালি যেতে পারবেন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১২৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের ফ্লাইট ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালি। এবার দেশটির সরকার জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ পরদিন ১ আগস্ট থেকেই ইতালি যেতে পারবেন বাংলাদেশিরা।

ইতালির সংসদে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা মঙ্গলবার এ কথা জানান।

খবরটি প্রকাশ করেছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতালি সরকারের প্রতিরোধমূলক কার্যক্রম ৩১ জুলাই পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে গত দুই সপ্তাহের মধ্যে ১৩টি দেশে অবস্থানরত নাগরিকদের ইতালিদের প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ১৩টি দেশ হলো— বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হারজোগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এসব দেশ থেকে আসা ও এসব দেশের পথে ইতালি থেকে সব সরাসরি ও সংযুক্ত ফ্লাইট স্থগিত থাকবে। করোনাভাইরাস সংক্রমণের তথ্যউপাত্তের ওপর ভিত্তি করে এই তালিকা সার্বক্ষণিক হালনাগাদ করা হবে। এছাড়া নন-ইউরোপীয় ও নন-শেনজেন দেশ থেকে আসা প্রতিটি ব্যক্তির জন্য ১৪ দিনের কোয়ারেনটাইন নিশ্চিত করা হবে।

কয়েকদিন আগে বাংলাদেশ থেকে সব ফ্লাইট ৫ অক্টোবর পর্যন্ত বন্ধ করে দেয় ইতালি। তখন কাতার এয়ারওয়েজের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, ইতালির সরকারের অনুরোধে ইতালিগামী যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা জুলাইয়ের ৮ তারিখ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় বাংলাদেশে থেকে কোনো যাত্রী ইতালি যেতে পারবে না এবং কোনো ট্রানজিট ফ্লাইটেও যাত্রী ইতালি যেতে পারবে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন।

সম্প্রতি ঢাকা থেকে রোমে যাওয়া বেশ কিছু যাত্রীর শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এরপর বাংলাদেশ থেকে রোমগামী ফ্লাইটের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী  রবার্তো স্পেরানজা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।