বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

টিউবওয়েলের লাইন টানায় বাঁধা-দুমকিতে দু‘পক্ষের সহিংসতায় নারীসহ আহত-৪

দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পারিবারিক বিরোধে টিউবওয়েল থেকে লাইন টানায় বাঁধা দেয়ার ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত: ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে খালেক হাওলাদার, অন্তসত্ত্বা পুত্রবধু ও তাইয়েবুর রহমান মিজানকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পরস্পরের বিরুদ্ধে দুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আ: খালেক হাওলাদারের সাথে সহদর মন্নান হাওলাদারের দু‘পক্ষের ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। গত শুক্রবার মন্নান হাওলাদারের পরিবার বিরোধীয় যায়গার টিউবওয়েল থেকে পানির লাইন টানতে গেলে অপর পক্ষ খালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম বাধা দেয়। এতে দু‘পরিবারের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। দু‘পরিবারের ঝগড়ার এক পর্যায়ে মন্নান হাওলাদার ছেলে তাইয়েবুর রহমান মিজান (৩৫), মামুন (২৮), ছেলের বউ জান্নাতুল (৩০) মেয়ে পপি(২৫), মাহিনুর (৩৮)সহ পরিবারের লোকজন লাঠিশোটা নিয়ে খালেক হাওলাদার, স্ত্রী মাকসুদা বেগম, অন্তসত্ত্বা পুত্রবধুকে এলোপাথারি মারধর ও কোদাল দিয়ে পিটিয়ে জখম করে। প্রতিবেশী লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহত খালেক হাওলাদার ও অন্তসত্ত্বা পুত্রবধু ও অপর পক্ষের তাইয়েবুর রহমান মিজানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হবে।।#

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102