বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে ধসে পড়া সড়ক: প্রধানমন্ত্রীর নজরে, দুই কর্মকর্তা বরখাস্ত। সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ দুইজন আটক পূর্বাচলে রাজউকের শতকোটি টাকার জমি দখলের তথ্য চাইলে সাংবাদিককে হুমকি ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ‎করেছেন কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির শতাধিক নেতাকর্মী।

শনিবার (৭ফেব্রুয়ারি)সকাল ১১টায় গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকারের নিজ বাসভবনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই যোগদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী আলোচনা সভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জানা যায়, ‎কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে কাশিমপুর থানা এলাকার ৬ টি ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপির আলোচনা সভায় এসে যোগদান করেন।

‎এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।

‎জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে শওকত হোসেন সরকার বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলকে আরো বেগবান করতে ভূমিকা রাখবেন। আমিও আপনাদের পাশে সব সময় থাকবো।

এ সময় কাশিমপুর থানা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102