মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার

গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন, গাজীপুর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণমূলক কাজ” শীর্ষক প্রকল্পের আওতায় গাছা খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরায়নের ফলে অনেক খাল ভরাট ও দখলের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গাছা খালের পুনঃখনন কাজ সম্পন্ন হলে খালের পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার তাঁর বক্তব্যে বলেন, শুধু খাল খনন করলেই হবে না, খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং খালের সাথে নদীর সংযোগ রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বিভিন্ন স্থানে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102