1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে হঠাৎ হাজির হয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। দুপুর পৌনে ১টায় তারা স্বাস্থ্য ভবনে প্রবেশ করে সাড়ে ৩টার দিকে সেখান থেকে বের হয়।

দুদকের এ দলের নেতৃত্ব দেন উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। চার সদস্যের একটি দল স্বাস্থ্য অধিদপ্তরে আসেন।

তারা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সঙ্গেও কথা বলেন।

আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, রিজেন্ট হাসপাতাল সংক্রান্ত কিছু নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সশরীরে উপস্থিত হয়ে আমরা চেয়েছিলাম। তারা সেটি দেননি। বলেছেন সোমবার দুদক কার্যালয়ে তারা রেকর্ডপত্র পাঠিয়ে দেবেন।

রিজেন্টের বিষয়ে কোনো তথ্যে অসঙ্গতি পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, সম্পূর্ণ রেকর্ড হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। যেমন করোনা টেস্টের জন্য কোনো টাকা নেওয়ার কথা না থাকলেও রিজেন্ট হাসপাতাল টাকা নিয়েছিল। আসলে স্বাস্থ্য অধিদপ্তরের রেকর্ডপত্র পাওয়ার পরেই আমরা সবকিছু বলতে পারব।

এর আগে ১৩ জুলাই রিজেন্ট হাসপাতাল ও এর চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এ অনুসন্ধান শুর হয়। যার জন্য তিন সদস্যের একটি দলও গঠন করা হয়। কমিশনের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দলের অন্যান্য সদস্যরা হলেন মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।

গত ৬ জুলাই নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দু’টি হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৭ জুলাই রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরের দু’টি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। এর চেয়ারম্যান মো. সাহেদকে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এদিকে রবিবার রিজেন্ট গ্রুপের আট প্রতিষ্ঠান ও চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের হিসাবের নথি চেয়ে চার ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুদক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।