সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন।

কাশিমপুরে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।শ

নিবার(২১ অক্টোবর)রাতে ০৩:৩০ মিনিটের দিকে ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের তিন সদস্যকে কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের এনায়েতপুরের সবুজ কানন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশের অভিযোগ সূত্রে জানা যায়,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মার্কেট থেকে গতকাল শুক্রবার(২১ অক্টোব)রাত ০৯.৩০ ঘটিকার দিকে বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে বাসার উদ্দেশ্যে রওয়ানা হলে চন্দ্রা ফ্লাইওভার এর নিচে ইজিবাইকে উঠা মাত্রই অপহরণকারীরা চাকু দিয়ে ভয় ভীতি দেখিয়ে ভিকটিম মেহেদি হাসানকে জোরপূর্বক অপহরণ করে ইজিবাইক যোগে মহানগরের কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর সবুজ কানন এলাকায় জিম্মি করে রাখে

এসময় অপহরণের কিছুক্ষণ পর ভিকটিমের বাবার কাছে অজ্ঞাত নাম্বার থেকে জানান তার ছেলে মেহেদী হাসানকে অপহরন করা হয়েছে এবং ছেলেকে ফেরৎ পেতে হলে মুক্তিপণ বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হয়। বিষয়টি কাশিমপুর থানা পুলিশকে অবহিত করিলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি এর দিকনির্দেশনায় পুলিশের কয়েকটি চৌকস দল তাৎক্ষনিক ভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন রোড ব্লক সহ স্পেশাল ড্রাইভ পরিচালনা করে কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর সবুজ কানন এলাকা থেকে অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে দুটি স্মার্ট ফোন,১টি বাটন ফোন এবং জোর পূর্বক আদায়কৃত নগদ ১০ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102