1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ,

নৌ পুলিশের তৎপরতায় দৌলতদিয়া ফেরিঘাটে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপে একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন অর্ধশতাধিক যাত্রী। শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে অর্ধশতাধিক যাত্রী বহনকারী একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটের পন্টুনের দিকে অগ্রসর হয়। এ সময় দায়িত্বে থাকা দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নিরাপত্তার স্বার্থে বাস থেকে সকল যাত্রীকে নামিয়ে দেন।

যাত্রীদের নামানোর পর বাসটি ফেরিতে ওঠার চেষ্টা করলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও নৌ পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের সহায়তায় বাসের চালক ও হেলপারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ঘটনার পর ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীরা নৌ পুলিশের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তাদের মতে, যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত না থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

স্থানীয়দের ভাষ্য, নৌ পুলিশের এই মানবিক ও সতর্কতামূলক ভূমিকা বহু মানুষের জীবন রক্ষা করেছে। এ ঘটনা আবারও প্রমাণ করেছে যে নিরাপদ, সুশৃঙ্খল ও দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সচেতনতা ও নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।