1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আহত সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি কাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ঘর বিতরণে অনিয়মের অভিযোগ, তৎকালীন ইউএনওর ভূমিকা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বিকেএসপিতে “স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬” শীর্ষক তিন দিনব্যাপী সেমিনারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১৬ থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত “স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬” শীর্ষক তিন দিনব্যাপী একটি বিশেষায়িত সেমিনারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সেমিনারের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

প্রধান অতিথি তাঁর খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ক্রীড়া চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মশালার আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

বর্তমান বিশ্বে ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নয়ন, আঘাত প্রতিরোধ, দ্রুত পুনর্বাসন এবং জরুরি চিকিৎসা সেবার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে আয়োজিত এই সেমিনারে স্পোর্টস সায়েন্স এবং বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)-এর আধুনিক ও ব্যবহারিক বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে।

এছাড়া ক্রীড়াবিদদের আঘাত-পরবর্তী পুনর্বাসন, বৈজ্ঞানিক অনুশীলনের মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং ক্রীড়া চিকিৎসা ব্যবস্থাপনায় সর্বশেষ গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। দেশের অভিজ্ঞ রিসোর্স পারসনরা বিভিন্ন সেশন পরিচালনা করবেন।

সেমিনারের অন্যতম আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)-এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), স্বয়ংক্রিয় বহিঃস্থ ডিফিব্রিলেটর (এইইডি) ব্যবহার, শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবিলা এবং আহত ব্যক্তিকে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সুইডেনভিত্তিক এফএসি (ফার্স্ট এইড কাউন্সিল), সুইডেনের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।

বিকেএসপি কর্তৃপক্ষ আশা করছে, এই সেমিনার ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।