1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

দুর্নীতিবাজদের দল থেকে চির বিদায় জানানো হবে: খালিদ মাহমুদ চৌধুরী

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

শুক্রবার সকালে দিনাজপুর বিরল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে অর্থ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ, জাতির জন্য কাজ ও কল্যাণ করাসহ যে কোন প্রতিকুল অবস্থা মোকাবেলা এবং সৎ পথে থাকার বিষয়টি আমাদেরকে শিখিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন তার দেখানো পথ ধরে উন্নত বাংলাদেশের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা। তিনি আমাদের আশা-ভরসার একমাত্র আশ্রয়স্থল। শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে যারা দুর্নীতি ও অসৎ পথে অর্থ উপার্জনের অপচেষ্টা করবে, তাদেরকে চিরদিনের জন্য দল থেকে ছুড়ে ফেলা হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশে হিসেবে গড়ে তুলতে চাই।

গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা অডিটোরিয়ামে ঐচ্ছিক তহবিল হতে নগদ অর্থ বিতরণ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়াও একই অনুষ্ঠানে তিনি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আওতাধীন খামারীদের মাঝে ঔষধ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করেন। বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান লিজা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।