1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি প্রশাসক গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার। কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি। জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় মৌচাকে সরকারি বনের গাছ কাটার অভিযোগ, বন কর্মকর্তা শাহজাহান ও প্রধান শিক্ষক রশিদকে ঘিরে প্রশ্ন। গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

অভয়নগরে বোরো বীজ ধানের সংকট

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

অভয়নগর থেকে সিরাজুল ইসলাম: অভয়নগর উপজেলা ৮টি ইনিয়নে বোরো মৌসুমের শুরুতে বীজ ধানের সংকট দেখা দিয়েছে প্রকট ভাবে। কৃষকরা বীজ ধান না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নওয়াপাড়া বাজারের সব বীজ ডিলারদের ঘরে খোজ নিয়ে জানা যায় প্রতিদিন শতাধিক কৃষক বীজ ধান কিনতে এসে ফিরে যেতে হচ্ছে। সময়মতো বীজ না পেলে হাজার হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যহত হবে বলে জানিয়েছেন কৃষকরা। আমন ধান কাটার পরে বোরো মৌসুমের বীজ তলা তৈরীর কাজ শুরু হয়ে যায়। কিছু জমিতে সরিষার চাষ হয়ে থাকে। সরিষা ওঠার পরে বোরো ধানের চাষ করা হয়। এ ব্যাপারে ডিলার আব্দুর রব জানান, আমি অগ্রিম টাকা দিয়েছি বীজ ধানের জন্য ব্যাবীলন কোম্পানীকে। তারা আমার টাকা ফেরত দিয়েছে। আর জানিয়েছে বীজ ধান নেই। ডিলার ওসমান গণি জানান, আমার ঘরে অল্প কিছু মদিনা ওয়ান হাইব্রিড ধানের বীজ আছে। হিরা কোম্পানী, এসিআই কোম্পানী, লালতীর কোম্পানী, গ্রীনল্যান্ড কোম্পানীর সকল হাইব্রিড ধানের বীজের সংকট বলে জানিয়েছে। যার ফলে উন্নতমানের ধানের বীজ কৃষকের মাধ্যমে সাপ্লাই করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন কৃষকরা, যাতে অতি সত্তর হাইব্রীড উন্নতমানের ধানের বীজ ব্যবস্থা করে দেওয়া হয়। এ ব্যাপারে কোম্পানীর কয়েকজন মার্কেটিং সেলস্ ম্যান জানান, হাইব্রীড ধান কিছু আছে আমরা বেছে বেছে কিছু ডিলারদের সাপ্লাই দিচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।