1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আহত সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি কাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ঘর বিতরণে অনিয়মের অভিযোগ, তৎকালীন ইউএনওর ভূমিকা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাভারে পৌর বিএনপির ইফতার পার্টিতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার চ্যালেঞ্জ

নাজমুল হুদা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

ঢাকা-১৯ আসনের সাভার-আশুলিয়া নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, আমরা মাদক মুক্ত সাভার-আশুলিয়া চাই, হকার মুক্ত ফুটপাত চাই, যানজট মুক্ত সাভার চাই, চাঁদাবাজ, ছিনতাই ও সন্ত্রাসমূক্ত সাভার চাই। আমি জনগনকে প্রতিশ্রুতি দিয়েছি এই কাজগুলো আমাকে করতেই হবে। শুক্রবার বিকেলে সাভার সরকারী কলেজ মাঠে সাভার পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে কথা বলে আসছি। আমার কাছে মাদক ব্যবসায়ীদের লিস্ট আছে। ঈদের আগেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। আমি বিনয়ের সাথে বলছি মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবেনা। সে কোন পদে আছে, কি করে, আমার কতো কাছের লোক, কাদের সাথে চলাফেরা করে সেসব আমি দেখতে চাইনা। এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা ঢাকা-১৯ আসনকে (সাভারÑআশুলিয়া) মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই সাভারে কোন মাদক নাই। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম করে দিবো, তারা পুলিশকে সহযোগীতা করবে। এই দিন দিন না, অপেক্ষা করেন টের পাবেন।

ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু আরও বলেন, জনগন আমাদের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে, আমাদের জনগনের জন্য আমাদের কাজ করতেই হবে। আমি বলে দিলাম চাঁদাবাজি, নিরব চাঁদাবাজি কোন কিছুই আমি ঢাকা-১৯ এ দেখতে চাইনা। সবাইকে আমি সতর্ক করে দিলাম, আমি দলের নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই দেশটা সুন্দর করতে হলে ভালো করতে হলে দলের জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে, আমরা যদি সতের বছর এই ফ্যাসিস্ট সরকারের জন্য এই জীবন বাজি রেখে কাজ করতে পারি, তাহলে কেন আমরা ৫ বছর কষ্ট করতে পারবোনা। জনগনকে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যাতে বাস্তবায়ন করতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

দোকান থেকে চাঁদা নিয়ে মসজিদ করতে হবে এমন কাজ করা যাবেনা। আমরা সরকারীভাবে অনুদান দিয়ে মসজিদে সহযোগিতা করবো। আওয়ামী লীগ যেসব কাজ করে পালিয়ে গেছে সেসব কাজ যেন আমাদের দলের লোক না করে সেটা খেয়াল রাখতে হবে।

আয়োজিত অনুষ্ঠানে সাভার পৌর বিএনপি’র সাধারন সম্পাদক বদিউজ্জামান বদিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি, সাবেক মেয়র রেফাত উল্লাহ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক সাংগঠনিক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মি প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।