1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

ছাত্রদল নেতা পরিচয়ে মাদক ও জুয়ার আসর, জামগড়ায় আতঙ্কের নাম ‘ইয়াবা সজীব’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

আশুলিয়ার জামগড়ায় নিজেকে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে সজীব চৌধুরী ওরফে ‘ইয়াবা সজীব’-এর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তুলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব চৌধুরী নিজেকে ছাত্রদলের প্রভাবশালী নেতা দাবি করে বিভিন্ন সময় বিএনপির শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সে প্রকাশ্যে মাদক সেবন ও মাদক বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, ইয়াবা সজীব নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে এবং তার আশপাশে একটি সক্রিয় মাদক সিন্ডিকেট পরিচালনা করে। তার এই সিন্ডিকেটের মূল টার্গেট উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ। সহজে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে অনেক তরুণকে মাদকের সাথে জড়িয়ে ফেলার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় গোপনে জুয়ার আসর বসানো, মাদক সেবনের আড্ডা তৈরি করা এবং এসব কার্যক্রমের মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট করে দিচ্ছে এই চক্র। ফলে তরুণ প্রজন্মের একটি অংশ ধীরে ধীরে মাদকের ভয়াল গ্রাসে আটকে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়রা আরও জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর কারণে অনেকেই ভয়ে প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে চান না। এতে করে দীর্ঘদিন ধরেই তার অপকর্ম অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে দ্রুত এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সাথে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেদিকেও সংশ্লিষ্টদের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।