1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

সাভারে ব্যবসায়ীকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাভার পৌর এলাকার নয়া বাড়িতে এক ব্যবসায়ীকে ফোনে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নুরু মিয়া পরিবারের নিরাপত্তা চেয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে একটি অচেনা নম্বর থেকে ফোন পেয়ে ঘুম ভেঙে যায় তার। প্রথমবার কল রিসিভ করতে না পারলেও দ্বিতীয়বার কল রিসিভ করলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে নুরু মিয়া ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে কলটি কেটে দেওয়া হয়।

জিডিতে উল্লেখ করা নম্বরটি হলো ০১৮৬৮৩৮৩৭৭০। তবে ওই নম্বর বা কণ্ঠস্বর তার পরিচিত নয় বলে জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে নুরু মিয়া বলেন, “কোনো ধরনের শত্রুতা ছাড়াই কে বা কারা আমাকে এভাবে হুমকি দিচ্ছে, তা বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।”

এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।