1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা। ভেদেরগঞ্জে ইউএনও আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, এক মাস ধরে সাত ভূমি অফিসে মিউটেশন কার্যকর বন্ধ! কাশিমপুরে টেস্ট পরীক্ষার হল থেকে এতিম ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি কাশিমপুরে বিএনপির সুনাম ক্ষুণ্নের অভিযোগ, যুবদল নেতা আয়নাল হকের বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার দাবি প্রশাসক গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কাশিমপুরে বিএনপির নতুন গণসংযোগ কার্যালয় উদ্বোধন, মেয়র পদে নির্বাচন করতে চান শওকত সরকার। কাশিমপুরে সেটেলমেন্ট অফিসে চাঁদা দাবির অভিযোগ, মারধর ও হুমকির দাবি। জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জন্মদিনে বাবার স্মৃতিতে আবেগাপ্লুত সাংবাদিক লাবণী আক্তার লাবণ্য, আদর্শ বুকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয়

কাশিমপুরে উদ্বোধনের এক দিন পর জিয়া মঞ্চের কার্যালয় ভাঙচুর, থানার হস্তক্ষেপ কামনা।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে জিয়া মঞ্চের একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে। শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র এক দিন পর শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কার্যালয়টিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জিয়া মঞ্চের নেতাকর্মীরা।

ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর ওই এলাকায় জিয়া মঞ্চের কার্যালয়টি উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পরদিন শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে কার্যালয়টিতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

তবে কারা বা কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জিয়া মঞ্চের নেতাকর্মীরা। এ কারণে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কাশিমপুর থানা জিয়া মঞ্চের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড জিয়া মঞ্চের সভাপতি ইদ্দিছ খাঁ।

জিয়া মঞ্চের সদস্য সচিব আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিএনপির অফিস ভাঙচুর করার ক্ষমতা একমাত্র আওয়ামী লীগেরই রয়েছে, অন্য কারও এমন সাহস নেই। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সংগঠনের কার্যালয় উদ্বোধনের পরদিনই ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ সময় তিনি কাশিমপুর থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করে ঘটনার তদন্ত, জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো ত

থ্য পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।