রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সংসদ, সবার জন্য উন্মুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের উদ্যোগে কাশিমপুরে ১০টি নতুন সড়কের উদ্বোধন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতি হওয়া ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার দুবাই আন্তর্জাতিক উদ্ভাবনী মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন গাজীপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে আরেকটি কার্যকর দিন ঈদ যাত্রা নিরাপদ করতে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ আশুলিয়ার নবীনগর থেকে সুইচগিয়ারসহ ছিনতাইকারী নাঈম গ্রেফতার গাজীপুর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ৯টি সড়ক, ১টি ড্রেন ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ উদ্বোধন। রামগঞ্জে ঈদের কেনাকাটায় এসে ওয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

সাতক্ষীরায় ‘উদ্ভাসিত সবুজের’ মোড়ক উন্মোচন ও সাহিত্য আসর

মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৫৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের সুন্দরবন টেক্সটাইল মিলে ‘উদ্ভাসিত সবুজ’ বইয়ের মোড়ক উন্মোচন, কেক কাটা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার তরুণ কবি, সাংবাদিক ও সংগঠক সোহরাব হোসেন সবুজের ৩৭ তম জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।

 টেক্সটাইল মিলসের অফিসার্স কোয়াটারের ৪র্থ তলায় গতরাতে ২য় দিনের এক আনন্দঘন পরিবেশে সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দৈনিক কালের চিত্রের সম্পাদক, বাস মালিক সমিতির সভাপতি ও জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথির আলোচনা করেন- সাতক্ষীরার সাহিতাঙ্গনের বটবৃক্ষ, টেক্সটাইল মিল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কবি গাজী শাহজাহান সিরাজ (সৌহার্দ সিরাজ), দেশ টিভির সাংবাদিক ও কবি শরিফুল্লাহ কায়সার সুমন, দেবহাটা উপজেলার জননন্দিত নেতা, সমাজসেবক ও নারী উন্নয়নের অগ্রদূত আলহাজ্ব রফিকুল ইসলাম, টেক্সটাইল মিলস ইন-চার্জ শফিউল বাশার, র্যাব (RAB-6) এর ডিএডি অফিসার ক্যাপ্টেন বাবুল, চ্যানেল ২৪ এর সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সিবিএ নেতা শওকাত আলী। এবং আরো গুণীজন উপস্থিত ছিলেন। ঘরোয়া আনন্দঘন এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন প্রমা ও প্রসেন্জিত সরকার।

বর্ণিল এ অনুষ্ঠানের শুরুতে মোড়ক উন্মোচনের পর শিক্ষক ইলোরা জাকিয়া আহছানী সম্পাদিত ‘উদ্ভাসিত সবুজ’ বই থেকে কবি সোহরাব হোসেন সবুজ তাঁর বেদনাময় জীবনী ‘সংগ্রাম-সাধনায় স্বপ্নময় জীবন’ পাঠ করে শোনান।

এদিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় তাঁরই প্রতিষ্ঠা করা স্কুল ‘আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলে’ ১ম দিন বুধবার একইভাবে কেক কেটে, বইয়ের মোড়ক উন্মোচন করে ও সাহিত্য আসরের আয়োজন করেন স্কুলের শিক্ষকবৃন্দ। স্কুলের কার্যালয়ে অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও কবি তাঁর জীবনী, সমাজের বাস্তবতার প্রেক্ষাপট তুলে গঠনমূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমিও কলেজের অধ্যক্ষ ডা: এমএ জাফর সিদ্দিকী। শিক্ষক আবু ফরহাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি আকরম হোসেন, কবি আলী সোহারাব, কবি পারভেজ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102