1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গাফিলতির অভিযোগ, এসআই রাশেদের ব্যাখ্যা নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের এসআই রাশেদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে গাফিলতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের সঙ্গে তার কথোপকথনের একটি স্ক্রিনশট সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে আশুলিয়ায় একটি বড় মাদকের চালান আসার তথ্য এসআই রাশেদকে জানানো হয়। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিযান পরিচালনার আশ্বাস দেন এবং সাদা পোশাকে একটি টিম প্রস্তুত করছেন বলেও জানান।

তবে অভিযোগ রয়েছে, সারাদিন পার হলেও তিনি কোনো কার্যকর অভিযান পরিচালনা করেননি। এদিকে, ওই সময়জুড়ে এলাকায় প্রকাশ্যেই মাদক বিক্রি চলতে থাকে বলে দাবি স্থানীয়দের।

রাতের দিকে তিনি তথ্যদাতা ও সংবাদকর্মীদের ঘটনাস্থলে যেতে বলেন এবং অল্প সময়ের মধ্যে নিজেও পৌঁছাবেন বলে জানান। তার কথামতো তারা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআই রাশেদ জানান, “আজকে কাজ হবে” এবং “গাড়ি আর জনবল পাইলে আরও বেশি কাজ হবে”। অর্থাৎ, পর্যাপ্ত যানবাহন ও জনবলের অভাবের কারণে অভিযান পরিচালনায় সীমাবদ্ধতা ছিল বলে তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে, তথ্যদাতা ও সংশ্লিষ্টরা এ ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, যদি জনবল বা গাড়ির সংকট থাকে, তাহলে শুরুতেই তা স্পষ্টভাবে জানানো উচিত ছিল। বরং তাদের কাছ থেকে তথ্য নিয়ে দীর্ঘ সময় অপেক্ষায় রাখার কারণে তারা ঝুঁকির মধ্যে পড়েছেন।

সংবাদকর্মীর সাথে কথোপকথনের স্ক্রিনশটে দেখা যায়, তারা এসআই রাশেদকে প্রশ্ন করেন, তার কথামতো ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেওয়ার সময় যদি কোনো হামলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতো, তাহলে এর দায় কে নিত। একই সঙ্গে তারা অভিযোগ করেন, শুরুতেই অপারগতা জানালে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়ানো যেত।

এছাড়া স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, এসআই রাশেদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগসাজশ থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে তার কোনো সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।