1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‎কাশিমপুরে সরকারি খাস জমি ও পুকুর দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। ‎ প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার দুর্ঘটনার পরও থামেনি উশৃঙ্খলতা : তুরাগে হাতে মদের বোতল নিয়ে নাচানাচি। কাশিমপুর ৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে হাজী মো. মোস্তফা মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশের শ্রদ্ধা নিবেদন নৌ পুলিশের তৎপরতায় দৌলতদিয়া ফেরিঘাটে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত”জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” রেজাউল করিম ও শামসুল ইসলামকে রাজশাহী প্রেসক্লাবের কারণ দর্শানোর নোটিশ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

ঢাকা-১৯ এর এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, দর্জি সাগরের বিরুদ্ধে এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দর্জি সাগর নামের এক ব্যক্তিকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্জি সাগর এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং তাকে ‘মাছ ব্যবসায়ী’ বলে কটাক্ষ করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই ধরনের মন্তব্যকে একজন জনপ্রিয় জননেতার প্রতি অসম্মানজনক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত দর্জি সাগরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপপ্রচার চালাতে সাহস না পায়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, দর্জি সাগর নিজের নাম সঠিকভাবে লিখতে না জানলেও বিভিন্ন জায়গায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি, ফিটিং বাণিজ্য, থানায় দালালী ও ফাঁদে ফেলে অর্থ আদায়সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

আরও জানা গেছে, জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বিপুল অর্থ ব্যয়ে একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন তিনি। তবে তার দৃশ্যমান কোনো বৈধ আয়ের উৎস না থাকায় এই অর্থের উৎস নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এছাড়া তার ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়, তিনি ‘দৈনিক ঢাকা’ নামের একটি পত্রিকার লোগো কভার ফটো হিসেবে ব্যবহার করেছেন এবং ওই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এমপি ডা. দেওয়ান মোহাম্ম্মদ সালাউদ্দিন বাবুকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এখন এলাকাবাসীর প্রশ্ন, বিষয়টি নিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু কী ধরনের পদক্ষেপ নিবেন ?

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।