1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নাঈম সম্পাদক লিংকন গাজীপুরে পুলিশের গাফিলতিতে পালালো ৩২ মামলার দুর্ধর্ষ আসামি জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো ‎গাজীপুরে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ইউসেপ বাংলাদেশের কর্মশালা। ‎ ‎কাশিমপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগ, বাধা দিতে গিয়ে হুমকির মুখে ভূমি কর্মকর্তা ‎ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! তবুও বহাল তবিয়তে কাশিমপুরে প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তেজনা ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন ‎যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া

আশুলিয়ায় ‘রামিম বাহিনী’র দাপট: মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

রাজনৈতিক প্রভাবের ছত্রছায়ায় বেপরোয়া কর্মকাণ্ড – প্রতিবাদ করলেই হামলা ও মামলার ভয়

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ‘রামিম বাহিনী’ নামে পরিচিত একটি প্রভাবশালী গ্রুপের বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে এই চক্র।

অভিযোগ রয়েছে, এই গ্রুপের নেতৃত্বে থাকা রামিম নিজেই একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করেন এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে এলাকায় অবৈধ কার্যক্রম চালানো হয়। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর চক্রটির তৎপরতা আরও বেড়েছে। তারা এখন প্রকাশ্যে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং কিশোরদের ব্যবহার করে নানা অপরাধ সংঘটিত করছে।

রাতে বের হওয়াটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ছিনতাই, ভয়ভীতি সবকিছুই বেড়ে গেছে এমনটি জানান নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক বাসিন্দা।

আরেকজন ভুক্তভোগী অভিযোগ করেন, নিয়মিত চাঁদা না দিলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে, চাঁদা না দিলে দোকানে এসে ঝামেলা করে। অনেকেই ভয়ে মুখ খোলে না।

স্থানীয় সূত্রে জানা যায়, এই গ্রুপের সঙ্গে কিছু রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যা তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে বলে মনে করছেন এলাকাবাসী।

এছাড়া, তাদের কাছে অবৈধ অস্ত্র থাকার অভিযোগও রয়েছে, যা ব্যবহার করে এলাকায় ভীতি সৃষ্টি করা হয়।
কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা দিয়ে বা সরাসরি হামলা করে চুপ করিয়ে দেয়,

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।