1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা; সাংবাদিকের ফোন ছিনিয়ে ভিডিও ডিলিট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে
Oplus_131072

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় আজিজ ফিলিং স্টেশনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জ্বালানি তেল নিতে গিয়ে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

নিয়ম অনুযায়ী যানবাহন ছাড়া বোতল বা গ্যালনে তেল বিক্রি নিষিদ্ধ থাকলেও তারা গ্যালন নিয়ে তেল নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। একপর্যায়ে তারা ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঢুকে পাম্প কর্তৃপক্ষের ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, কর্মচারীদের ভেতর থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করা হয়।

ঘটনার সময় আশুলিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত থাকলেও তারা কার্যকরভাবে হস্তক্ষেপ করেনি বলে স্থানীয়দের অভিযোগ। এতে পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর প্রধান ভিডিও ধারণ করতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অভিযোগ অনুযায়ী, তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ফুটেজ মুছে ফেলা হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সাধারণ মানুষের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে এমন আচরণ করার সাহস পায়? আইনের তোয়াক্কা না করে হামলা ও সাংবাদিক লাঞ্ছনার মতো ঘটনা কি কোনোভাবেই গ্রহণযোগ্য?

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি জিতু জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তারা দুঃখিত এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সাংবাদিক জাহাঙ্গীর প্রধানের কাছে ফোন করে ক্ষমা চেয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।