1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আহত সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি কাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ঘর বিতরণে অনিয়মের অভিযোগ, তৎকালীন ইউএনওর ভূমিকা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জ সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ. জলিল গাজীপুরে ‘নো হর্ন’ সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ বিল্টু জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের উদ্বোধন ২৪ বছর পর অন্ধের টেকে জ্বলল বিদ্যুতের আলো, আলোকিত ৪৭ পরিবার। সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

রাস্তা থেকে ছেলে মেয়েকে অপহরণ করে চাঁদা দাবি : প্রধান আসামি নাহিদ গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর : গাজীপুর মহানগরের কাশিমপুরে বিএনপির নাম ভাঙিয়ে এক ছেলে ও এক মেয়েকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি নাহিদকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকার একটি সড়ক থেকে ভুক্তভোগী ছেলে ও মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় নাহিদ ও তার সহযোগীরা। পরে তাদের একটি অফিসে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় নিজেদের বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাশিমপুর থানায় অপহরণ, অবৈধভাবে আটক, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় নাহিদসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রধান আসামি নাহিদকে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।