1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ডিউটি পোস্টে নির্বিঘ্নে যাতায়াতের জন্য চালু হলো বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ০২টি বাস আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাসগুলোর ভাড়া পরিশোধ করবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

০৩ সেপ্টেম্বর দুপুর দুইটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের জোন অধিনায়ক জনাব মোঃ রবিউল ইসলাম। তিনি বাহিনীর মহাপরিচালক ও সিভিল এভিয়েশনের নেয়া এই পদক্ষেপকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দীর্ঘদিন ধরে ডিউটিতে যাতায়াতের সমস্যায় ভোগা আনসার সদস্যরা বিমানবন্দরে অফিসিয়াল বাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, অল্প সময়ে ও নিরাপদে ডিউটি পোস্টে পৌঁছানোর এই আধুনিক সুবিধা আনসার সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে গতিশীলতা ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, বাস দুটি বার্ষিক ৪২,৪৫,৬৮০ টাকায় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট সিভিল এভিয়েশনের নিকট ভাড়া দিয়েছে।

#বাংলাদেশআনসার #শাহজালালবিমানবন্দর #সিভিলএভিয়েশন #জনকল্যাণ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।