1. admin@sangbadbangladesh.com : admin :
  2. jamal@sangbadbangladesh.com : Jamal :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারের আশুলিয়ায় পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার নলতায় শিক্ষাঙ্গন থেকে আনোয়ারুল হকের স্মৃতি বিজড়িত বিদায়  শাহজালাল বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ বাস সেবা চালু কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি গাজীপুরে দুই অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার* ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার পদায়ন যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, এমারেল্ড ইন্টারন্যাশনাল স্কুলে জিএমপির ট্রাফিক

জিএমপির এলআইসি শাখার তৎপরতায় উদ্ধার ৫৪ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এলআইসি (LIC) শাখার তৎপরতায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর) এস. এম. শফিকুল ইসলামসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিএমপি সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সার্বিক দিকনির্দেশনায় এলআইসি (LIC) শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। জিএমপির আন্তরিক প্রচেষ্টায় ফোন ফিরে পেয়ে তারা আনন্দিত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জিএমপি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 SangbadBangladesh :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।